যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার আংশিক কমিটি অনুমোদন

 

নিউজ ফাস্ট ডেস্কঃ
যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ রচডেল শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মো. মইন উদ্দিনকে সভাপতি এবং সৈয়দ জামাল হোসেন মিজানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৪ নভেম্বর যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি বশির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছরকুম ইসলাম এবং সদস্য আব্দুস শহিদ খান।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে সেটিও অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *