জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ

নিউজ ফাস্ট ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলের পাশের হারের দিক দিকে এগিয়ে রয়েছে মাসদাসার প্রতিষ্ঠানগুলো। মাদরাসায় পাশের হার ৫০.৯৯ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাশের হার ৪৭.০৫ শতাংশ।
শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষনে দেখা যায়, উপজেলার ১২টি কলেজ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬শ’ ৪৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭শ’৭৪ জন। অকৃতকার্য ৮শ ৭১ জন। পাশের হার পাশের হার ৪৭.০৫ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৩টি। তবে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী। জগন্নাথপুরের সাতটি মাদরাসা প্রতিষ্ঠান থেকে ৩শ’ ২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১৫৪ জন। ফেল করেছে ১৪৮জন। পাশের হার ৫০.৯৯ শতাংশ। পাশের হারের দিকে এবার কলেজ থেকে মাদরাসা এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *