জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেবের পরিচালনায় সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর আব্দুর রহিম এবং জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সহ-সভাপতি আমিরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ, ফজর আলী, খালেদা বেগম, জাহেদা বেগম ও আঁখি ধর প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে পরিচালিত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজে পুনরায় একীভূত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
