একটা সময় ছিল, যখন মোবাইল ফোন থেকে ব্যাটারি আলাদা করে খুলে ফেলা যেত। ব্যাটারির চার্জ ফুরালে…
Day: October 30, 2026
ইঞ্জিনহীন কিশোরগঞ্জ এক্সপ্রেসের কাণ্ড, আতঙ্কে যাত্রীরা
নিউজ ফাস্ট ডেস্ক ঃ কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী “কিশোরগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের বগিগুলো ইঞ্জিন ছাড়াই পেছনের দিকে প্রায়…
পাতা ঝরা হেমন্তে ব্রিটেন
ছবি তুলেছেন ঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম
বন্যা মির্জার হেমন্তের ছবি
”কিছু ছবি হেমন্ত কালের কথা মনে করিয়ে দেবে। অক্টোবরের শেষে দিকে কিছু ঠান্ডা পড়েছে অথবা পড়েনি।…
জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুই স্বজনের মৃত্যুতে শোকের মাতম

রেজুওয়ান কোরেশী জগন্নাথপুর প্রতিনিধি :সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরও এক আহত ব্যক্তির মৃত্যুর পর নিহতের পরিবারগুলোতে চলছে অন্তহীন শোকের মাতম। দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই স্বজনের মৃত্যুতে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের বুকফাটা হাহাকার আর আর্তনাদে।
গত বুধবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান (৪০)। এর আগে মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর চাচাতো ভাই মতিউর রহমান মতি (৫০)। এই রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। হঠাৎ এই জোড়া মৃত্যুতে দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মতিউর রহমান কৃষিকাজ করে সংসার চালাতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে স্ত্রী ফাহমিদা খাতুন, দুই ছেলে ও দুই মেয়েসহ স্বজনদের অনবরত কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। অপরদিকে, পেশায় মিশুক চালক মুজিবুর রহমান পরিবারের রুটিরুজির তাগিদে কিস্তিতে ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন। কিন্তু ঋণের কিস্তির টাকা শোধ হওয়ার আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিভে গেছে তাঁর জীবনপ্রদীপ। রেখে গেছেন তিন সন্তান। উপার্জনের মানুষটিকে হারিয়ে এখন দেনার দায় আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অন্ধকারে রয়েছে পরিবারটি। অবুঝ শিশুদের করুণ কান্নায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আলমগীরের সাথে একই গ্রামের আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের সুলফি ও দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মতিউর রহমান। এ সময় গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমানসহ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনিও মারা যান। এই সহিংস সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর) সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিহতের পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং ঘটনার সাথে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আশ্বাস দেন।
জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক নুর হোসেন জানান, , সংঘর্ষের ঘটনায় কাশেম মিয়া নামের এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।
দুই পুলিশ সদস্যের যা/বজ্জীবন : রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
নিউজ ফাস্ট ডেস্ক :সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলায় বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন…