বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

স্বজনদের সাংবাদিক সম্মেলন চন্দনাইশে অসুস্থ ব্যক্তিকে জিম্মি করে সম্পদ  আত্মসাতের অভিযোগ।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৫৭
প্রকাশকাল শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এসএম জাকির চন্দনাইশ
চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া গ্রামের হৃদরোগে আক্রান্ত, অসুস্থ হাজী রমিজ 
আহমদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার স্ত্রী, ১ ছেলে, আরেক ছেলের ওয়ারিশ, ৪ 
কন্যার সমুদয় সম্পত্তি তার অপর ছেলে সাহেদুল ইসলাম কর্তৃক আত্মসাৎ করার 
অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অন্যান্য ওয়ারিশগণ। 
গতকাল ১৫ জুলাই বিকেলে রমিজ আহমদের স্ত্রী ওমর খাতুন সাংবাদিক সম্মেলনে 
লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ মে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন 
হাসপাতালে ছিলেন। তার শরীরে ৩টি ব্লক ধরা পড়ে, তিনি স্বাভাবিকভাবে জীবন 
যাপন করতে পারেন না, সম্পূর্ণ সুস্থ নন। তার পক্ষে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব 
নয় বলে তিনি দাবি করেন। ইতিমধ্যে তাদের সন্তান সাহেদুল ইসলাম তার স্বামীর 
অসুস্থতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সমুদয় সম্পত্তি আত্মসাৎ করার লক্ষে 
গত ১৩ জুন সাহেদুল ইসলামের নামে হেবা দলিল সম্পাদন করে। বিষয়টি জানতে 
পেরে তারা আদালতে দলিল বাতিলের মামলা করবেন বলে জানান। তিনি আরো বলেন তার 
বড় ছেলে আকতার হোসেন (সিআইপি) প্রবাসে থাকেন, ছোট ছেলে মৃত 
দিদারুল ইসলাম বাবুলের ২ ছেলে ২ মেয়েকে নিয়ে অতি কষ্টে জীবন অতিবাহিত 
করছে। এছাড়া তার ৪ মেয়ে নুর নাহার বেগম, পারভিন আকতার, শাহানা আকতার, 
জেসমিন আকতারদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে। সংবাদিক সম্মেলনে অন্যানদের 
মধ্যে উপস্থিত ছিলেন দিদারের স্ত্রী রানু আকতার, মেয়েদের মধ্যে শাহানা আকতার, 
পারভীন আকতার, নুরু নাহার, জেসমিন আকতার।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর