বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

শোক দিবসে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে গণভোজ, মিলাদ ও দোয়া

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৮০
প্রকাশকাল বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নরসিংদী প্রতিনিধি

বাঙালি জাতির মুক্তির দিশারী অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ, মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে দুপুরে জেলা শহরের বিলাসদীস্থ ডিসি রোডের ক্লাব কার্যালয়ের সামনে সমাজের অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের মুখে একবেলার খাবার তুলে দেওয়া হয়।

রাত ৮ টায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত হওয়া বঙ্গবন্ধুসহ পরিবারে সদস‍্য ও স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত ) সফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহসভাপতি টুটুল সিকদার, যুগ্ম সম্পাদক কবির হোসেন, এম ওবাদুল কবির, কোষাধ‍্যক্ষ তৌকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক (সদর) শফিউদ্দিন খন্দকার, আইন বিষয়ক সম্পাদক কাজী রুনা লায়লা, সদস‍্য মো. শফিকুল ইসলাম ও ফেরদৌস হাসান পলাসসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

মিলাদ পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক (সদর) শফিউদ্দিন খন্দকার।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর