বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মেঘনার তীব্র স্রোতে বিলীন হচ্ছে নজরপুরের টেক চরাঞ্চল

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৬৫
প্রকাশকাল শুক্রবার, ১৯ মে, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রাম সহ বেশ কিছু এলাকায় বর্ষাকাল আসার আগেই মেঘনার তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হচ্ছে মেঘনার তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল। হুমকির মুখে পড়েছে মেঘনা নদীর তীরবর্তী এলাকার জনগন
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর, করিমপুর,চরদীঘলদী, ইউনিয়নসহ বেশ কয়েকটি চর এলাকা নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে যা বর্তমানে শেষের দিকে। কিছু কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিন্তু এবার বর্ষা আসার আগেই মেঘনার ঢেউয়ের তীব্র তোড়ে বিলীন হয়ে যাচ্ছে চরাঞ্চলের মেঘনা তীরের কৃষি জমিগুলো। ভাঙ্গন কবলিত এলাকা গুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে মিনি কক্সবাজার খ্যাত নজরপুরের টেক।
নজরপুরে গিয়ে দেখা যায় তিনদিকে নদীবেষ্টিত প্রাকৃতিক নয়নাভিরাম নজরপুরের টেকের শতশত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে ভ্রমন পিপাসুদের পদভারে মুখরিত স্থানটি বিরান ভূমিতে পরিণত হয়েছে।
স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা জানান, জোয়ারের পানির তোড়ে ভেঙে নদীর তীরবর্তী জমিগুলোসহ নজরপুরের মিনি কক্সবাজার খ্যাত টেকটি নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। শত বৎসরের ঐতিহ্যবাহী এ টেকটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের এগিয়ে আসার আহ্বান জানান এলাকার জনগন


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর