বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মাধবদীতে বিএইচআরসি’র পক্ষ থেকে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৭২৮
প্রকাশকাল বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)’র পক্ষ থেকে ঈদ সামগ্রী ও ইফতার পেয়ে খুশি প্রায় দেড়শ পরিবার। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন খেলার মাঠ সংলগ্ন মিতালী মার্কেটে এই ঈদ সামগ্রী ও ইফতার নিতে আসেন, খেটে খাওয়া দিন মজুর সহ, অসহায়, দুস্থ, পঙ্গু, অন্ধ, বাক প্রতিবন্ধী সহ বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় দেড়শ নারী-পুরুষ।

এসময় জানতে চাইলে অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক বলেন, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি দরিদ্র মানুষে পাশে দাড়াই। প্রতি বছর রমজানের মাঝামাঝি সময় ঈদ উপহার বিতরণ করে থাকি আমরা। এই ধারাবাহিকতায় আজকের আয়োজন করা হয়। এই ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বিএইচআরসি’র বিশেষ প্রতিনিধি মো. মাসুম মিয়া।

ব্যাগবর্তী উপহার নিয়ে বাড়ি ফেরার পথে কয়েক জন অসহায়, দুস্থদের সাথে কথা হলে তারা জানান, একটি ব্যাগে অনেক কিছু রয়েছে। এবার ঈদে আর কিছু কিনতে হবে না আমাদের।

কি রয়েছে জানতে চাইলে ব্যাগটি খুলে দেখিয়ে একজন উপহারভুগী বলেন, পোলাওর চাউল-১ কেজি, তাপত চাউল- ১কেজি, লবন-১ কেজি, তেল-১ কেজি, ৫০০গ্রাম চিনি, আলু ১কেজি, পিয়াজ-১ কেজি, ডাউল-১ কেজি, সেমাই দুই প্যাকেট, আদা-রসুন-৫০০গ্রাম,গুড়া দুধ তিন প্যাকেট, সাবান ১ টি, এছাড়া রয়েছে ইফারতার করার জন্য বিরিয়ানীর প্যাকেট এতো কিছু পাববো আমরা ভাবতেও পারি নাই, আমরা অনেক খুশি হয়েছি।

এই অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মী মো: মামুন মিয়া, আবু সালেক, বাবুল শেখ, মো: রুবেল মাহমুদ, মো: বাচ্চু মিয়া, আবু সাইদ মোঘল, এস এম বাছেদ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মো. মাসুম মিয়া বলেন, একজন মানুষের মূখে হাসি ফুটানো মানে অনেক নেয়ামতের কাজ। ঈদকে সামনে রেখে আমাদের আরো কর্মসুচী রয়েছে। আপনারা আমাদের সবার জন্য করবেন, সব সময় এমন মানবিক কাজের মাধ্যমে উপহার দিয়ে মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যেতে পাড়ি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর