বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ব্রহ্মপুত্র-মেঘনা ও শীতলক্ষা নদী রক্ষায় কাজ করবে সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটি

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৯৪
প্রকাশকাল বুধবার, ২১ জুন, ২০২৩

নিজস্ব, প্রতিবেদকঃ ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী। স্বাধীনতা যুদ্ধে নরসিংদী জেলার অবদান অসামান্য কিন্তু ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে নতুন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসেছে। ইতোমধ্যে অনিয়ন্ত্রিত কলকারখানার বর্জ্যের ফলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী দখল ও দূষণের জর্জরিত। পাশাপাশি নিয়মিত মেঘনা নদীর ভাঙ্গন ভাবিয়ে তুলেছে নরসিংদী বাসীকে। জেলার মধ্য দিয়ে ছোট বড় নদী ও খালের সংখ্যা কমতে কমতে রয়েছে গোটা কতক,সবুজায়ন ধ্বংস করা হয়েছে নির্বিচারে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে জনসমর্থন তৈরি ও সচেতনতা তৈরীর জন্য সারা বাংলাদেশে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। গত ২০ জুন ২০২৩ ইং সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নরসিংদী জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। সবুজায়ন বৃদ্ধি, খাল ও জলাশয় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি, শিশু ও নারী, কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যক্রমকে প্রতিহত করার জন্য কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক সহ নবগঠিত কমিটির সকল সদস্যরা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর