বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

বাবাকে হত্যার পর ৯৯৯ ফোন

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬২৬
প্রকাশকাল রবিবার, ৭ মে, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদীর রায়পুরায় ছেলের দায়ের কোপে বাবা হাজী আইনুল হক (৭০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ মে) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামের এ নির্মম ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হাজী আইনুল হকের দ্বিতীয় সন্তান।

নিহতের পুএবধু জানান আমার বিয়ে হয়েছে ৪ বছর। এই চার বছরের সিংহ ভাগ সময় আমি আমার বাবার বাড়ি ছিলাম স্বামী নেশাগ্রস্থ থাকায় শ্বশুর শ্বাশুড়ি সাথে প্রায়ই ঝগড়া হতো। আমার শ্বশুড় আমার স্বামীর ভয়ে আতংকে থাকতো আজ তারই বহিঃপ্রকাশ ঘটলো। আজ আমার স্বামী দা দিয়ে কুঁপিয়ে আমার শ্বশুরকে হত্যা করে।
নিহতের বন্ধু হাজী কল্যান সংগঠনের মির্জানগর ইউনিয়নের সভাপতি হাজী আলম ভূইয়া বলেন, আইনুল হাজী কল্যানের মির্জানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা ২০১৪ সালে এক সংঙ্গে হজ পালন করেছি। তারপর থেকে তার সাথে আমার একটা সুসম্পর্ক। তিনি প্রায়ই এ নেশাগ্রস্ত ছেলেকে নিয়ে কথা বলতেন। তিনি তাকে খুব ভয়ও পেতেন। তার জন্য নরসিংদীতে একটি বাড়ীও বিক্রি করতে হয়েছে। আজ সকালে জানতে
পারি ইয়াসিন তার বাবা আইনুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এমন পাষন্ড ছেলের উপযুক্ত শাস্তি স্বরূপ তার ফাঁসির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে রায়পুরা থানা’র উপপরিদর্শক নবী হোসেন জানান, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রস্তুত কালে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চারটা জখমের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর