বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নূরে আলম ভূঁইয়াকে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণের সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৭৮৮
প্রকাশকাল বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম ভূঁইয়ার হাতে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩’র সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ‍্যায় নরসিংদীর মাধবদীস্থ নূরে আলম ভূঁইয়ার বাসভবনে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জানা যায়, গত গত ২০ মার্চ (সোমবার) নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস‍্যদের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ ভ্রমণে নরসিংদীর কৃতিসন্তান বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম ভূঁইয়াকে সম্মানিত অতিথি করা হলেও অন‍্য একটি অনুষ্ঠান থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি সংসাদকর্মীদের সেই আনন্দ ভ্রমণে উপস্থিত হতে পারেনি। আনন্দ ভ্রমণে উপস্থিত হতে না পারায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন‍্য করা সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট মঙ্গলবার তার হাতে তুলে দেওয়া হয়।

নূরে আলম ভূঁইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সম্বনয়ক মকবুল হোসেন, বিশ্বনাথ পাল ও সদস‍্য মোখছেদুল হক ভূঁইয়া মানিক।

এছাড়াও অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু ও যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন।

এসময় বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম ভূঁইয়া নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে উপস্থিত না হতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে পরবর্তীতে ক্লাবের অনুষ্ঠানতে উপস্থিত থাকা এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর