বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, ছাত্রলীগের পলাতক ১০ জন দুষ্কৃতিকারী আটক।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩২৩
প্রকাশকাল সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচারনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকা হইতে মামলার পলাতক আসামী ১। মাহবুব হোসেন মনির (২৮), সভাপতি মাধবদী থানা ছাত্রলীগ, মোঃ ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা ছাত্রলীগ, তারেক আকন্দ(২৮), সভাপতি জিনারদী ইউপি ছাত্রলীগ, আরিফুল ইসলাম আরিফ (৩০), সাধারণ সম্পাদক পলাশ উপজেলা ছাত্রলীগ, জাহিদ হাসান (২৫), সভাপতি শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগ, ৬। তৌফিক ভূইয়া (২৮),সাধারণ সম্পাদক বেলাব উপজেলা ছাত্রলীগ, মোঃ রাজু মিয়া (৩১), সদস্য পলাশ থানা ছাত্রলীগ, ৮। মোঃ ফরহাদ আফ্রাদ (১৮), সদস্য শিবপুর থানা ছাত্রলীগ, মোঃ জাহিদ মোল্লা (২৪), সদস্য মনোহরদী থানা ছাত্রলীগ, মোঃ আমিনুল ইসলাম (২৬), সদস্য পলাশ থানা ছাত্রলীগকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকালে আসামীদের সাথে থাকা ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর, ইউনুস তুই তওবা কর, জনগনের পায়ে ধর, যাহাতে শেখ হাসিনা সহ আওয়ামীলীগের রাজনীতির সহিত জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে
সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/ ২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় আটক দেখিয়ে
গ্রেফতার করিয়া পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর