বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেফতার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৮৫
প্রকাশকাল সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করে। রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়ভীতি ও আতংক সৃষ্টি করাসহ বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতা করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানায়। এর আগে গত রবিবার (২২ অক্টোবর) সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুক (৫১) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
এব্যাপারে নরসিংদী মডেল থানার এস আই কামরুজ্জামান প্রধান বাদী হয়ে সদর মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। সে মামলায় ৫নং আসামী মঞ্জুর এলাহী।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার জানান, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নরসিংদীতে আনা হচ্ছে।
#


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর