বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুরে কাবিখা-টিআর প্রকল্পের ৫২ লাখ টাকা আত্মসাৎ, পিআইও অফিসের ২ কর্মী আটক

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৭৭
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সফিকুল ইসলাম রিপন
নরসিংদীর শিবপুরে কাবিখা/টিআর প্রকল্পের প্রায় ৫২.৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিআইও অফিসের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত অর্থের ৫২ লাখ টাকা।
শিবপুর উপজেলা প্রশাসন থেকে জানা যায়, কাবিখা/টিআর প্রকল্পের ১৯১টি বিলের মধ্যে ৮১টি বিলের বিপরীতে প্রায় ৫২ লাখ ৭৮ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলন করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে, বাজেটের অভাবে ৮১টি বিল বাউন্স (বাতিল) হয়। বিষয়টি এনএসআই অবগত হলে তা গোপনীয়তা রেখে অনুসন্ধান চালাতে থাকে ।

এই অনুসন্ধানে প্রাথমিকভাবে পিআইও অফিসের দুই কর্মচারী— কার্য সহকারী (প্রজেক্ট) তুহিন এবং পিয়ন (আউটসোর্সিং) আশিকের জালিয়াতির মাধ্যমে সরকারি টাকা উত্তোলনের প্রমাণ পেয়ে যায়। পরে তাদের দেয়া তথ্য মতে
এনএসআই-এর অনুসন্ধান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমাণাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ) এবং পিয়ন আশিকের স্বীকারোক্তি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন ও নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। এরপর জেলা প্রশাসকের নির্দেশনায়, সরকারি টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে রাত সাড়ে ১২টায় শিবপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত তুহিন ও আশিককে আটক করে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ আটককৃত দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেন বলে জানান।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর