বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীর মনোহরদীতে ২টি বিদেশী পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২৪৯
প্রকাশকাল রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৮টার দকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে দুটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। রবিবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। তাদের দুইজনের বিরুদ্ধে শিবপুর থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন একটি গোপন সংবাদ পায় মনোহরদী থানা পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বারের নেতৃত্বে উপপরিদর্শক মেহেদী হাসান, শাহিনুর আলম, আবেদ আলীসহ পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল। এই ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর