বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদী’র কৃতি সন্তান ডাঃ মন্দিরা সরকার পেলেন ক্রেস্ট ও সম্মাননা স্মারক

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫০৫
প্রকাশকাল রবিবার, ১৮ জুন, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
মাদক,সন্ত্রাস,নিয়ন্ত্রনে আমাদের করণীয়,শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল বিকেল ৫ ঘটিকায় সেগুন চাইনিজ রেস্টুরেন্টে সার্ক কালচারাল ফোরামের আয়োজনে এ আলোচনা সভা শুভ উদ্বোধন ঘোষণা করেন বিচারপতি মোঃ নিজামুল হক, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এটিএম মমতাজুল করিম সভাপতি সার্ক কালচারাল ফোরাম। মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। এসময় প্রধান অতিথি সন্ত্রাস,মাদক,নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক বিষয়ে ব্যাপক আলোকপাত করেন। আলোচনা শেষে প্রধান অতিথি’ র হাত থেকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট গ্রহন করেন নরসিংদী জেলার কৃতি সন্তান, নরসিংদী শিবপুর উপজেলার জুনিয়র কনসালটেন্ট, ডাঃ মন্দিরা সরকার। তিনি উপজেলা স্বাস্থ্য সেবায় সমগ্র দেশে সর্বোচ্চ সংখ্যাক রোগি দেখায় ও উপজেলা স্বাস্থ সেবায় বিশেষ অবদান রাখায় এ পুরস্কারে ভূষিত হন। ডাঃ মন্দিরা সরকার সার্ক কালচারাল ফোরাম আয়োজিত সার্ক পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হন। প্রকাশ থাকে যে, ডাঃ মন্দিরা সরকার প্রফেসর ডাঃ সুবিনয় কৃষ্ণ পালের সহধর্মিণী। এরা দুইজনই চিকিৎসা সেবায় নরসিংদী জেলায় বিশেষ অবদান রেখে চলছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর