বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এর নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৮৪
প্রকাশকাল শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১২তম ব্যাচের নবীন বরণ ও ৯ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে এ নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার।

অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এনামুল হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অহিদ সরকার, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও আইডিইবি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান খান আঙ্গুর, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট’র ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান, বাংলাদেশ তাঁত বোর্ড নরসিংদীর অধ্যক্ষ গোলজার হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রিপন ও নারায়নগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের শুরুতেই
অতিথি ও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের ছাত্র সারওয়ার হোসেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তাপসী রানী দে এবং বক্তব্য ইসরাত জাহান সুমাইয়া।
#


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর