বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে ৩,৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ জন গ্রেফতার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৯১
প্রকাশকাল সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

শফিকুল ইসলাম রিপন : নরসিংদী
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৩,৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৩৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গোয়েন্দা শাখার একটি অভিযানে ১১ ফেব্রুয়ারী বিকাল ৫টায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এলাকা থেকে ৩,০০০/ পিস ইয়াবা উদ্ধারসহ শফিক আলম (৩৬), মো. পাভেল (৩৩), হাবিবুর রহমান হাবিব (৪০) নামের ৩ জনকে গ্রেফতার করে। এছাড়াও শিবপুর মডেল থানা ১১ ফেব্রুয়ারী রাত সাড়ে ১২টায় শিবপুর মডেল থানাধীন শাষপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ মো. সরোয়ার নয়ন (৩৭) নামের ১ জনকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে মাধবদী থানা পরোয়ানা মূলে ৬ জন আসামীকে গ্রেফতার করে। জেলা পুলিশের অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি শামসুল আরেফিন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৫ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর