বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জন আটক

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৯০৭
প্রকাশকাল মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে আটক করা হয়।
জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে
১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ- ০৫ জনকে আটক সহ বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে আটক করা হয়।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) শামসুল আরেফিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত পৃথক পৃথক ৩ টি অভিযানে মোট- ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। রোববার(২৫ সেপ্টেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৫টায় মনোহরদী থানার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজার কৃষি ব্যাংকের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা সহমাসুদ রানা বাবু(৪৭) নামে ১জনকে আটক করা হয়।জেলা গোয়েন্দা শাখা একই দিন পৌনে ৭ টায় মাধবদী থানার পৌলানপুর ঢাকা সিলেট মহাসড়ক এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা সহ আলমগীর হোসেন(৩১) নামে একজন কে আটক করে। এছাড়া সোয়া১১ টায় নরসিংদী মডেল থানার ব্রাহ্মণদী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা সহ মো. মুরাদ মিয়া(২৬), মো. জিয়াউল হক বাবু(৩৫), এবং মো. হাবিবুল্লাহ(৪৮) নামক ৩ জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা। জেলা পুলিশের অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ মোট ১১ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেছে বলে উল্লেখ করা হয়। ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানান শামসুল আরেফিন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর