বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে ১০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৩৬
প্রকাশকাল বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনা এবং পরিকল্পনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার নরসিংদী’র অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামুক গ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের নরসিংদী জেলা পরিষদের বিপরীতে ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩ জনকে আটক এবং তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর