বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৬০
প্রকাশকাল বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদী জেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নরসিংদী জেলা কমিটির সভাপতি রতন কুমারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিতোষ কুমার দাস’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক নরসিংদীতে যক্ষ্মা রোগী আশংকাজনক হারে বৃদ্ধির কথা উল্লেখ করে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউছার সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন।
এসময় নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায় সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, অধ্যাপক সেতেরা বাহার, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ব্র্যাক ও নাটাব এর ঢাকা ও নরসিংদীর কর্মকর্তা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর