বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১,আহত ৩

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫২০
প্রকাশকাল সোমবার, ১০ জুলাই, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা এবং তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানাযায়, সোমবার ভোরে হবিগঞ্জের বাসিন্দা ইমরান দুবাই থেকে দেশে আসেন। তাকে নিয়ে আসার জন্য মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে যায়। পরে তাকে নিয়ে হবিগঞ্জে আসার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জের মঠখোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
পরে দূর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হান এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভিতরে আটকে থাকা চালক আবদুল আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। আমরা মরদেহের ময়না তদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করেছি। আর ঘাতক বাস চালক পালিয়ে গেলে ও বাস আমাদের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর