বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নরসিংদীতে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৩৩৫
প্রকাশকাল সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মনিরুজ্জামান নরসিংদীঃ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর আয়োজনে ২২ ডিসেম্বর(রবিবার ) বিকেলে নরসিংদী জেলা ও দায়রা জাজ আদালত এর সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের ‘এক্সেস টুজাস্টিস’ কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জাজ , শেখ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট সালমা আলী। অনুষ্ঠানটিতে সংশ্লিষ্ট বিচারকসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও নরসিংদী জেলা লিগ্যাল কমিটির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য প্রদান সহ অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর উপর উপস্থাপনা করেন সিম্স প্রকল্পের ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে চাঁদপুর জেলায় অভিবাসন কর্মীদের জন্য আইনী সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন- অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ চালিকা শক্তি। অথচ এদের অনেকেই অসচেতনতার কারনে বিপদে পড়ছে কিন্তু প্রয়োজনীয় সহযোগীতার জন্য কোথায় যেতে হবে তা তারা জানে না। তাই তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতি তার বক্তব্যে ভুক্তভোগী অভিবাসন কর্মীদের ন্যায়বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের উপর জোর দিয়ে বলেন- বিচারকার্যের দীর্ঘসূত্রীতা, ডকুমেন্ট ও প্রমানের ঘাটতির কারনে আসামীরা পার পেয়ে যায়, ফলে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। তিনি জেলা লিগ্যাল এইড কার্যালযের আইনি সহযোগীতার মাধ্যমে সহজেই ভুক্তভোগী অভিবাসীকর্মীদের জন্য ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, ওকাপ প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর