বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামী আপেল মাহমুদ আটক

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৭১
প্রকাশকাল শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

ডাকাতি,অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করা হয়েছে। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার তত্ত্বাবধানে এসআই আব্দুল গাফফার পিপিএম বার, এস আই দীপক কুমার সরকার ও এস আই মোস্তাফিজুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জেনে গাজীপুরের শ্রীপুর থানার বাগেরবাজার এলাকা থেকে আপেল মাহমুদকে আটক করতে সক্ষম হয়। শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে নরসিংদী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। আটককৃত আপেল মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে।
আটককৃত আসামী আপেল মাহমুদ এর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র, ১ টি বিস্ফোরক ও ২টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ডাকাত দলের সহযোগী নরসিংদী সদর থানার হাজিপুর পুরান পাড়ার নোয়াবাড়ির ছেলে রাকিবুল ইসলাম হেলাল (২৯), একি এলাকার বেদন মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), কাজল মিয়ার ছেলে সাগর (২৬), রায়পুরা থানার যশোপুরদি এলাকার হারুন মিয়ার ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরা (৩৯) ও সদর থানার উত্তর ঘোড়াদিয়ার মৃত আলতাফ গাজীর ছেলে জাহিদ (২৫) কে ইতোপূর্বে আটক করা হয়।
ডাকাত দলের আরও ৫ সহযোগী পলাতক রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর