শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ছিনতাইয়ের টাকা, স্বর্ণ সহ ৬ জনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৫৬
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণ সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত গাফফারের ছেলে সজিব (৩২), হাবিবুর রহমানের ছেলে রাব্বি সরকার (৩০), একরামুল হকের ছেলে কনক (৪০), বিল্লাল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৬), আলতাব হোসেনের ছেলে ইব্রাহিম (২৪), এদের প্রত্যকের বাড়ী নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এবং চম্পকগর এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৯)।
প্রেস বিঞ্জপ্তিতে জানায় যে, তাদেরকে গ্রেফতার করার পর ৯০,৫০০০ টাকা ও ০৫ ভরি ১১ আনা ০৫.৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায় যে, গত ২৯ জুলাই খোদাদিলা গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫) নরসিংদী বাজারে ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে, নরসিংদী সদর থানার ইনচার্জ আবুল কাশেম ভূইয়ার নির্দেশনায় মডেল থানার এসআই গাফ্ফারের নেতৃত্বে একটি চৌকস টিম ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেন এবং আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর