রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় চন্দনাইশে প্রতিবাদ 

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৯৫
প্রকাশকাল সোমবার, ৩১ জুলাই, ২০২৩

এসএম জাকির চন্দনাইশ

গত ২৭ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল 
ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করায় উপজেলা আ’লীগ, 
যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল ৩১ 
জুলাই বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। একই সাথে যুগান্তরের চট্টগ্রাম 
ব্যুরো চীফ শহীদুল্লাহ শাহরিয়ারের কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তাগণ বলেন, আগামী ১ 
সপ্তাহের মধ্যে যুগান্তর পত্রিকা কতর্ৃপক্ষ তাদের ভূল স্বীকার করে ক্ষমা না চাইলে আরো বৃহত্তর 
কর্মসূচি ঘোষণা করা হবে। সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী দেশের জন্য স্বাধীনতা 
যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। স্বাধীনতার পর থেকে পারিবারিকভাবে প্রথম শ্রেণির ঠিকাদার 
হিসেবে ব্যবসায় জড়িত রয়েছেন। তার ভাইয়েরাও একইভাবে বিভিন্ন ব্যাবসার সাথে সম্পৃক্ত 
থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত 
থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার পরিবারের কেউ অন্য দলের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। 
তারা কেউ সরকারি কোন সুযোগ-সুবিধা বা টিআর কাবিকার প্রকল্প ব্যবহার করে নাই। তার 
বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় অবান্তর, অসত্য, বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে মিথ্যা 
সংবাদ পরিবেশন করায় সংসদ সদস্যের মানহানি ঘটেছে। তাই পরবর্তীতে এ ধরনের মিথ্যা 
বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর