বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

কালীগঞ্জে বিট পুলিশিং সভা ২০২৩ অনুষ্ঠিত

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫২৮
প্রকাশকাল শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ষ্টাফ রিপোর্টারঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং মোক্তারপুর ইউনিয়ন বিট ইনচার্জ এস আই রেজাউল করিম এবং এসআই সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ- কাপাসিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আপনাদের জন্য পুলিশের দরজা সব সময় খোলা থাকবে। তাছাড়াও যে কোন সময় যে কোন মোবাইল থেকে ৯৯৯ এ কল দিলে কোন টাকা লাগে না। আপনার থানার ওসি এবং বিট পুলিশিং কর্মকর্তার নাম্বার রেখে দিবেন। যে কোন সময় যে কোন বিষয়ে তাদের সাথে কথা বলবেন। কোন কারণে যদি মনে হয় আমরা আপনাদের যথার্থ সেবা দিতে ব্যর্থ হচ্ছি তাহলে অবশ্যই আমাদের গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মহোদয় স্যারের সাথে দেখা করতে পারবেন।
তিনি আরো বলেন, মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সমাজের নীতিবাচক দিকগুলো পরিহার করে ইতিবাচক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করতে অভিভাবকসহ সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সাব্বির রহমান।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর