বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬০১
প্রকাশকাল বুধবার, ৫ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে তিন হাসপাতাল ও পিকনিক নৌকায় উচ্চ স্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপের অভিযোগে ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা সহ ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম মঞ্জুর এ এলাহী, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরির্দশক দেব প্রসাদ মিত্র, উপজেলা ভূমি অফিসের পেস্কার মো. মাহবুবুল ইসলাম থানার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় স্থানীয় নুবহা জেনারেল হাসপাতালের ম্যানেজার মো. মাসুম মিয়াকে ১ লাখ টাকা ও আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের ডা. জুয়েল হাসানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকার সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার মো. আশরাফ উল্লাহকে দি মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২ এর ৯ ধারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজারস্থ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষায় পিকনিকের নৌকায় উচ্চ স্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপের অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় গাজীপুরের নোয়ানী পাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদ (২৯), রফিকুল ইসলামের ছেলে মো, সামসুল (১৯) ও মো. সামসুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (১৮) প্রত্যেককে ৭ হাজার টাকা করে ৩টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় নারায়নগঞ্জ জেলাধীন আড়াই হাজার উপজেলার তালতলা গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে নদী আক্তার (২০), গাজীপুরের নোয়ানী পাড়ার মো. তাইজদ্দিনের ছেলে মো. মনির ভূইয়া ও পুবাইল সোড়ল গ্রামের মো. আবু বকরের ছেলে মো. আশিকুর রহমান ৩ জন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর