বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

নরসিংদী’র বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪০০
প্রকাশকাল বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি: মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানের পিতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২১ জুলাই) সকাল ৭.০০ টায় ইন্তেকাল করেন।
জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা সম্পন্ন হয়। তিনি ৩ ছেলে ও ২ দুই মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জীবনদশায় তিনি মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ দুঃস্থদের মাঝে অনেক সহযোগিতা করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় জানাযার নামাজের পূর্বে স্মৃতিচারণ করেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট মোশাররফ হোসেন (সিআইপি), মরহুমের সন্তান মো. আল আমিন রহমান, সেলিম আহমেদ ও শাহিন আহমেদ।নামাজের জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা মাসুদুর রহমান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর