বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক|নিউজ ফাস্ট / ১০৪
প্রকাশকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীতে মাধবদীর পুরানচর বাজার থেকে খলিল মিয়া (৩৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তার খলিল মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চরদীঘলদী ইউনিয়নের দোয়ানি গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি চরদীঘলদী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজারে অভিযান চালানো হয়। এসময় মাধবদী থানার উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ওই বাজার থেকে গ্রেপ্তার করে। তিনি চরদীঘলদী ইউনিয়নে একটি মারামারির পর থেকে পলাতক ছিলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার কৃষকলীগ নেতা খলিল মিয়াকে একটি মারামারি মামলা ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর