শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

নরসিংদীতে একে-২২ ও গুলিসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৯৯
প্রকাশকাল বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে একটি একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম। 

গ্রেপ্তার যুবকের নাম হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২)। তিনি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে।

সংবাদ সসম্মেলনে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম জানান, বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালায়। এই সময় নওমি পরিবহণ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক একটি স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগদ অর্থ উদ্ধার করে। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ ওই বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। গ্রেপ্তার আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এই ঘটনায় অস্ত্র আইনে রায়পুরা থানায় একটি নিয়মিত মামলা রুজু পূর্বক পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম প্রমূখ।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর