বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

নরসিংদীতে অস্ত্র ও তাজা গুলিসহ ৩জন গ্রেপ্তার

নিউজ ফাস্ট বিডি ডটকম / ২১০
প্রকাশকাল সোমবার, ২৬ মে, ২০২৫

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে একটি বিদেশী পিস্তল ও তাজা পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির হোসেন ও লোকমান হোসেন দুুইজন সহোদর ভাই।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ শীলমান্দী এলাকার জনৈক বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংএর একটি কক্ষে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মন, সহকারি উপপরিদর্শক জসিম উদ্দিনসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, “গ্রেপ্তার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। শীঘ্রই দায়ের করা মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হবে।”


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর