বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন।

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৪৫
প্রকাশকাল শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

নরসিংদী সদর উপজেলার ৪নং ওয়ার্ড পুরানপাড়ার দক্ষিণ ইউনিটের অফিস উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে স্থানীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য পদপ্রার্থী জনাব মো. ইব্রাহিম ভূঁইয়া, যিনি নরসিংদী-০১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মকবুল হোসেন, যিনি নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মাহফুজ ভূঁইয়া, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী শহর থানা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব জহির উদ্দিন ভূঁইয়া, বি.সি.এস (শিক্ষা) অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বক্তারা বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠন, ন্যায়ভিত্তিক প্রশাসন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। একই সঙ্গে তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দ নতুন অফিসকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর