বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নরসিংদীর বেলাব স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীরা উচ্ছাসিত শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত

এমপি কার্যালয়ে আগুনের মামলায় আরিফ উল ইসলাম মৃধার জামিন

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ১০৬১
প্রকাশকাল বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

নরসিংদীর শিবপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয় পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা। বুধবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে শিবপুর সদর রোডে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন বিকেলে মামলা হওয়ার আগেই পূবেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার শিবপুর মডেল থানায় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা ও পুটিয়া হাটের ইজারাদার খোরশেদ হাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন সেলিম ভূইয়া নামে এক ব্যক্তি।
মামলার বাদী মামলায় নিজেকে শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় উল্লেখ করলেও পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া সে আওয়ামী লীগের কেউ নন বলে দাবি করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর